বালুরঘাট, ২৬ আগষ্ট ; গতকাল বংশীহারি এলাকায় ‘ভারত মাঝি জাকাত’ আদিবাসি সংগঠনের ডাকা সভায় নিজেদের মধ্যে গন্ডোগোলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বংশীহারি থানার আই সি র অপসারন চেয়ে জেলা পুলিশ সুপারের নিকট দাবি সনদ পেশ করল সংগঠন।আজ দুপুরে বালুরঘাটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ওই সংগঠনের সদস্যরা তির ধনুক সহ ঢামসা মাদল বাজিয়ে জড় হয়ে গতকালের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। পাশাপাশি এই হানাহানির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের পাশাপাশি বংশীহারি থানার আই সি র বদলি দাবিতে স্লোগান দিতে থাকে।
প্রসংগত গতকাল আদিবাসী সংগঠনের সভায় নতুন সভাপতিকে দায়িত্ব হস্তান্তর নিয়ে রণক্ষেত্র, হয়ে ওঠে বংশীহারি এলাকা। নতুন সভাপতির উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালো প্রাক্তন সভাপতির দলবল।এই ঘটনায় বর্তমান সভাপতি সহ ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও বর্তমান সভাপতির অভিযোগ পুলিশকে তারা এরকম ঘটনা হতে পারে বলে আগেই আশংকা প্রকাশ করে জানিয়ে দিয়েছিলেন।তবু ঘটনার দীর্ঘ সময় পর এলাকায় পুলিশ পৌঁছানোয় ক্ষোভের সঞ্চার হয় সংগঠনের মধ্যে। তার ফল স্বরুপ আজ বালুরঘাটে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদের জেলা পুলিশ সুপারের নিকট দাবি সনদ পেশ করে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বংশিহারী থানার আই সি র অপসারন চেয়েছেন বলে সংগঠনের তরফে জানান উত্তরবংগের সদস্য বাপি সোরেন। তিনি জানান তারা রাস্তা অবরোধ করে এর প্রতিবাদে সামিল হতে পারতেন কিন্তু তারা গনতন্ত্রে বিশ্বাসি বলে জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত ও থানার আই সি র বদলি চেয়ে দাবি সনদ আজ পেশ করলাম।এরপরে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন বলে তিনি জানান।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন