কলেজর ক্লাস রুমে ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানীর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পতিরাম কলেজে । ঘটনার পরেই অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। বসানো হয়েছে বিভাগীয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। অবশ্য নির্যাতিতা ছাত্রীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ছাত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নামবে তারা। মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের এমন আচরনে স্তম্ভিত পতিরামের সাধারণ মানুষ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”