নিজস্ব সংবাদদাতা,মালদা ২৯ মে; বাঙ্গীটোলা হাই স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলার খবর পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। শুক্রবার সকালে স্থানীয় গ্রামবাসীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ এই বাঙ্গীটোলা হাই স্কুলটি সম্পূর্ণ লোকালয়ের মধ্যে অবস্থিত। বম্বে ও মহারাষ্ট্র থেকে আগত পরিযায়ী শ্রমিকদের এখানে রাখলে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পরার সম্ভবনা আছে। এর ফলে যে এলাকার পরিযায়ী শ্রমিকরা দিল্লী, বোম্বে থেকে ফিরছে তাদের বাড়ির কাছাকাছি কোন স্কুলে এই কোয়ারেন্টাইন সেন্টার করতে হবে। এই বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরেই পুলিশ, বিধায়ক ও বিডিও কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি বাঙ্গীটোলা হাই স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার করা হলে ওই এলাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। কারন তাদের অনেকের বাড়ি স্কুলে পাশে এবং স্কুলের পাশে রয়েছে একটি রাস্তা, সেখান দিয়ে বহু মানুষের যাতায়াত করেন। তাই সংক্রমণের ছড়ানোর ভয় রয়েছে।
আগামীতে বম্বে, মহারাষ্ট্র থেকে কয়েক হাজার শ্রমিক এই এলাকায় ঢুকছে। এর আগাম প্রস্তুতি হিসাবে কালিয়াচক ২ নম্বর ব্লকে মোট ১৫ টি কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাই গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং সহ মোথাবাড়ি থানার পুলিশ। গ্রামবাসীরা বিডিওকে তাদের সমস্যা কথা জানালে বিডিও গ্রামবাসীদের অনুরোধ করে বলেন বাঙ্গীটোলা গ্রামের কোন ভিন্ন রাজ্যের শ্রমিক এলে তাদের যেন রাখতে দেওয়া হয় । গ্রামবাসীরা জানাই তাদের গ্রামে কোন পরিযায়ী শ্রমিক নেই , যদি থাকে তাদের ব্যবস্থা তারা করবে। তারা বাঙ্গীটোলা হাইস্কুলে কোয়ারেন্টাইন সেন্টার করতে দেবেনা। অন্য কোন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার করা কথা জানায় গ্রামবাসী। কারন এই স্কুলের পাশে বাড়ি ও রাস্তা রয়েছে। বিডিও আশ্বাস দেওয়া পরে বিক্ষোভ উঠে যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”