শিলিগুড়িঃ “যাঁরা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে?” কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন? রবিবার শিলিগুড়িতে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মোদিকে একহাত নিয়ে বলেন, “করোনা টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি থাকছে। তাহলে ডেথ সার্টিফিকিটে কেন মোদির ছবি থাকবে না?” ।
আরো পড়ুন- রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে উপরে পাঠাতে হবে
তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। কাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। যাবেন কার্শিয়ঙেও। আজ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা।
সেখানে তিনি বলেন, আমরা ৭ কোটি টিকা এখনও পর্যন্ত দিতে পেরেছি। আমাদের প্রয়োজন ১৪ কোটি টিকা, পেয়েছি ৭ কোটি। সবাইকে ডবল ডোজ না দিতে পারলে ১০০ শতাংশ বলব কী করে? সত্যি কথা বলা ভাল, সত্যি আড়াল করা ঠিক নয়। বলা হচ্ছে দেশে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ। করোনার টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি। তাহলে ডেথ সার্টিফিকিটে মোদির ছবি থাকবে না কেন? সারা ভারতে এখনও ৩৫ কোটি মানুষ একটি ডোজও পাননি। ছোটদের জুড়লে সংখ্যাটা ৭০-৭৫ কোটিতে পৌঁছে যাবে। বাংলায় একটাও টিকা নষ্ট হয়নি। কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না। ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে? কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন? ভ্যাকসিন নিলেও সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন