রায়গঞ্জ ২২ এপ্রিল ; কোভিড-১৯ মোকাবিলার কাজে যুক্ত সরকারি হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু রায়গঞ্জে। পুরো বিষয়টি নিয়ে গাফলতির অভিযোগ মৃতের পরিবারের।কোভিড-১৯ মোকাবিলার কাজে যুক্ত হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জ শহরের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনে। অসুস্থ বোধ করার পরেও জোড় করে ওই হোমিওপ্যাথি চিকিৎসককে আটকে রাখার অভিযোগ। বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ ওই চিকিৎসককে ফেলে রাখার অভিযোগও করেছে মৃতের পরিবার। পরে পরিবারের তৎপরতায় হোমিওপ্যাথি চিকিৎসক নিলয় পাট্টাদারকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলেও শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
জানা গেছে, কালিয়াগঞ্জের বাসিন্দা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক নিলয় পাট্টাদার ইটাহারে পঞ্চায়েত স্তরে কর্মরত ছিলেন। কোভিড ১৯ -এর জেরে জরুরি পরিস্থিতি তৈরি হলে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের অধীনে কাজ শুরু করেন। অভিযোগ, মঙ্গলবার কর্মস্থলে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করলেও নিলয় বাবুকে আটকে রাখা হয়। কার্যত বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় তাঁকে। এরপর নিলয় বাবুর পরিজনেরা বিষয়টি জানতে পেরে নিজেদের উদ্যোগে তাঁকে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
নার্সিংহোমের চিকিৎসক শান্তনু দাস বলেন, প্রথম ইসিজি রিপোর্টে হার্ট আটাকের কোনও কিছু আমরা পায়নি। এরই মাঝে রোগীর পরিস্থিতি খারাপ হতে থাকে। আমরা ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা শুরু করি। দ্বিতীয় বার ইসিজি করার পর ধরা পরে ম্যাসিভ একটি হার্ট অ্যটাক হয়েছে। সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”