রেল কর্মীদের মধ্যে ফের বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। আর তাতেই চরম উদ্বেগে রেল প্রশাসন। পূর্ব রেল সূত্রে খবর, বুধবার নাইসেডে (NICED) ১১ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সব ক’টি পজিটিভ রিপোর্ট আসে। বুধবার ৩৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছিল। ইতিমধ্যে আক্রান্ত ১৭ জন রেলকর্মীকে বিআর সিং হাসপাতালে ভরতি করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল থেকে বুধবার ১৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার ১৫ জনেরই পজিটিভ রিপোর্ট এসেছে। তাঁরা সকলেই বিএনআর হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন- আবার বাড়ছে করোনা! এক দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পার
খড়গপুর (Kharagpur) রেল হাসপাতালে ভরতি ৮ জন, আদ্রায় ১ জন চিকিৎসাধীন। সব শ্রেণির কর্মীদের মধ্যে কোভিডের সংক্রমণ দেখা দিচ্ছে বলে স্বাস্থ্যদপ্তর জানিয়েছে। পূর্ব রেলে ইতিমধ্যে ৩ চিকিৎসক ও ৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত। পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ মেডিক্যাল ডিরেক্টর রুদ্রেন্দু ভট্টাচার্য বলেন, ”দ্রুত কোভিডের সংক্রমণ ছড়াচ্ছে। এটা চরম উদ্বেগের বিষয়।” তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও এখনও ট্রেন বন্ধের মতো পরিস্থিতি আসেনি বলেও আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
রেল চত্বরে করোনার বাড়বাড়ন্তের দিকে নজর বাড়ানো দরকার বলে মনে করেছেন রেলকর্মীরাই। পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে বিআর সিং ও বিএনআর হাসপাতালে কোভিড ওয়ার্ড বাড়ানো হচ্ছে। এর জন্য সাধারণ সার্জারি ফের বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”