কোচবিহারঃ কোচবিহারের সিতাইয়ে বিএসএফ-এর গুলিতে মৃত ৩ পাচারকারি, উত্তেজনা এলাকায়। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা এবং সিতাই থানার পুলিস। যান বিএসএফ- এর আধিকারিকরা, এবং সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বেআইনি ভাবে সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে গরু পাচার করার সময় বিএসএফ এর গুলিতে মৃত ৩ পাচারকারি। কোচবিহারের সিতাই থানার পশ্চিম চামটার ধুমদাহ পার এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃতদের মধ্যে ২ জন বাংলাদেশী ও এক জন ভারতীয় রয়েছে বলে জানা যায়। ওপর দিকে পাচারকারিদের মারে এক জওয়ান আহত হয়েছেন বলে বিএসএফ সূত্রে খবর।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ভারত বাংলাদেশ সিমান্তে অবৈধ ভাবে গরু পাচার করছিলেন ওই ৩ ব্যক্তি। প্রথমে বিএসএফ এর কর্তব্য রত জাওয়ানেরা তাদের হুশিয়ার করলেও তারা তাতে কোন রকম কোন কর্ণপাত করেননি, উল্টে ওই পাচারকারিরা বিএসএফ এর ওপর আক্রমণ করে। জানা যায়, মৃত ভারতীয়ের নাম প্রকাশ বর্মন। তার মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাংলাদেশী পাচারকারিদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ।

বিএসএফের দাবি, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ বাংলাদেশের দিক থেকে কয়েকজন দুষ্কৃতী ভারতে গরু পাচারের চেষ্টা করে। জওয়ানরা প্রথমে তাঁদের হুঁশিয়ারি দেন। ফিরে যেতে বলেন। কিন্তু বিএসএফের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি দুষ্কৃতীরা। তাদের আটকাতে প্রাথমিক ভাবে নন লিথেল অস্ত্র ব্যবহার করে সীমান্তরক্ষী বাহিনী। উল্টে দুষ্কৃতীরা বাহিনীর উপর চড়াও হয় এমনকি তাদের দিকে পাথর ছুরতে থাকে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে বিএসএফ জওয়ানার দুষ্কৃতীদের উদ্দেশ্য গুলি চালায়। পরে সীমান্ত থেকে দুটি অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীর দেহ উদ্ধার হয়।
ঘটনার নিন্দা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। তিনি বলেন, “ওই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই গরু পাচার হয়। বিএসএফ-এর অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছে। জওয়ানরা পায়ে গুলি করতে পারতেন। রবার বুলেট ব্যবহার করতে পারতেন। কিন্তু এভাবে সরাসরি গুলি চালানোয়, বিএসএফ তার ক্ষমতার অপব্যবহার করছে।”
সীমান্তরক্ষী বাহিনীর নজরদারির সীমানা বৃদ্ধি, সীমান্ত সংলগ্ন জেলাগুলোর সুরক্ষা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে শুক্রবারই রাজ্যে বৈঠকে করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সূত্রের খবর, সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি টাওয়ার বসানোর জন্য বিএসএফ জমি চেয়েছে। সেই নিয়ে জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব। এবার সীমান্তবর্তী এলাকার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলতে পারেন অজয় ভাল্লা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”