বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (কেষ্ট) নিয়ে দিল্লি উড়ে গেল বিমান। সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে অনুব্রতকে নিয়ে উড়ে যায় একটি বেসরকারি সংস্থার উড়ান। ওই বিমানে ৪৫ নম্বর আসনের যাত্রী অনুব্রত।
আরো পড়ুন- বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির
জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অনুব্রত মণ্ডলকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যায় পুলিশ। কেষ্ট সেখানে পুরোপুরি ইডি-র জিম্মায়। এর আগে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তৃণমূল নেতার। মিলেছে ফিট সার্টিফিকেট। আজ দিল্লি পৌঁছতে রাত হয়ে যাবে বলেই অনুব্রতকে কোর্টে পেশ করা হবে না। সম্ভবত আগামিকাল তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্তকে।

এদিন সকাল ১১.১০ মিনিট নাগাদ জোকার হাসপাতালে নিয়ে আসা হয় কেষ্টকে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাঁকে হাসপাতালে ঢোকানো হয়। সেখানে বহু সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু কারও কোনও প্রশ্নের উত্তর দেননি অনুব্রত। এর আগে কলকাতায় আসার পথে শক্তিগড়ে খেতে দাঁড়িয়েছিলেন অনুব্রত। তখনও কোনও প্রশ্নের উত্তর দেননি। মনমরা ছিলেন, একরাশ বিরক্তি তাঁর চোখেমুখে। হাসপাতালেও একই স্বভাব ছিল তাঁর।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব