বঙ্গ রাজনীতিতে ৫ দশকের বর্ণময় জীবনের অবসান। চোখের জলে, গান স্যালুটে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিরবিদায়। কেওড়াতলা শ্মশানে শেষশ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যু সংবাদ পাওয়ার পরেই শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্রভবনে এসে উপস্থিত হয় প্রয়াত মন্ত্রীর মৃতদেহ। এরপরই একে একে বিধানসভা, বালিগঞ্জে নিজের বাড়ি ও একডালিয়া এভারগ্রিন হয়ে সর্বশেষ ঠিকানা কেওড়াতলা শ্মশানে আসলেন প্রাক্তন কংগ্রেস নেতা। বর্ষীয়ান মন্ত্রীর পৌছানোর পরে তার শব দেহে মাল্যদান করে শেষ বারের মত শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত মন্ত্রীর মৃত্যু সংবাদ প্রথমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘদিনের তৃণমূলের সদস্য তথা এক জন প্রাণোচ্ছল মন্ত্রীর এমন অকাল প্রয়াণে শোকাহত হয়ে পড়ায় তার শেষকৃত্যে শ্মশানে উপস্থিত থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্য দলীয় নেতৃত্বদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি গান স্যালুটের মাধ্যমে জীবনের অন্তিম যাত্রা সম্পন্ন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তথা সকলের প্রিয় সুব্রতদা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন