গত বৃহস্পতিবার আউশগ্রামে হাটতলা একটি সভা করেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । সভাতে অনুব্রত মণ্ডল জানান , “বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ ঝামেলা করতে আসে, তাহলে তাদের গরু পেটানোর মতো পেটান।” এদিনের সভা থেকে CAA ও NRC নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। তিনি সাফ জানিয়ে দেন CAA ও NRC মানছেন না মানবেন না, পশ্চিমবঙ্গে করতেও দেবেন না।
দিল্লির হিংসা নিয়ে সরব হয় অনুব্রত মণ্ডল। তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন,দিল্লিতে হিংসায় এত মানুষের প্রাণ গেল কিন্তু দেশের প্রধানমন্ত্রী কোনও দুঃখপ্রকাশ করলেন না। তিনি বলতে পারলেন না, দিল্লির হিংসার ঘটনার জন্য হোলি খেলব না ।
জেলায় বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন,কিছুদিন আগে এখানে বিজেপির সঙ্গে ঝামেলা হয়েছিল। বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ ঝামেলা করতে আসে তাদের গোরুপেটানো করে পেটান। যদিও তিনি পরে কর্মীদের পরামর্শ দেয়,কেউ যেনো নিজের হাতে আইন তুলে না নেয়। ঝামেলা হলে পুলিশ ও বিডিও কে জানতে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”