নিজস্ব সংবাদদাতাঃ ক্ষমা চেয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্ন উঠছে, তবে কি এবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার পালা? গত দু’দিন ধরে চলতে থাকা গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। খোঁচার সুরে বললেন, ”রাজনৈতিক নাটক শুরু হল।”কাশ্মীরের বিরোধী নেতানেত্রীরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে আরজি জানিয়েছেন, ৩৭০ ধারাও এবার তুলে নেওয়া হোক। বিরোধীদের এমন দাবি যে অমূলক, তা জানিয়ে নকভির মন্তব্য, ”রাজনৈতিক নাটক শুরু হয়েছে। কেউ কেউ বলছেন সিএএ প্রত্যাহার করা হোক। ৩৭০ ধারা ফিরিয়ে দেওয়া হোক। অথচ তাঁরা জানেন, সিএএ কখনওই কারও নাগরিকত্ব নেওয়ার জন্য নয়। বরং তা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের বিপন্ন সংখ্যালঘুদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য়ই। আর ৩৭০ ধারা ফেরানো প্রসঙ্গে এটাই বলার যে, ওই ধারা বাতিল করার পর জম্মু ও কাশ্মীর ও লাদাখের মানুষরা মূল ধারায় ফিরেছেন। তাঁরা রাজনৈতিক প্রক্রিয়াক অংশ হয়ে উঠেছেন।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”