জলপাইগুড়ি, ২১ আগষ্ট ; এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ।ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অগাস্ট সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। তার সন্ধান না মেলায় অবশেষে পরিবারের তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ।পুলিশ জানিয়েছে, প্রথমে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় ঘটনাটি স্বীকার করে তারা জানায়, তারা মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে এবং গত ১৫ অগাস্ট তাকে খুন করে এক ব্যক্তির সেপটিক ট্যাংকে ফেলে দেয়। বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের নিয়ে প্রধানপাড়ার এক ব্যক্তির সেপটিক ট্যাংক থেকে মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”