রামশাই ২২ জুলাই ; চা বাগানে বিশালাকার কিং কোবরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের গরুমারা জঙ্গল লাগোয়া রামশাই গ্রাম পঞ্চায়েতের একটি চা বাগানে। চা বাগান থেকে উদ্ধার হয় বিশালাকৃতির কিং কোবরাটি।
কিং কোবরার মুখোমুখি হয়ে বরাত জোড়ে প্রানে বেঁচে গেলেন দেবেন বাবু।
বুধবার সকালে ময়নাগুড়ি রামশাই এলাকায় চড়াইমোহোন গ্রামে নিজের ক্ষুদ্র চা বাগানে চা পাতা তুলছিলেন দেবেন রায়।
আচমকাই লক্ষ করেন চা গাছের ঝোপ থেকে ফনা উচিয়ে তার দিকে তেড়ে আসছে একটি প্রায় ১১ থেকে ১২ ফুট লম্বা বিশাল কিং কোবরা। এরপর তার পিঠে থাকা চা পাতা বোঝাই ব্যাগ ফেলে চিতকার করতে করতে এক ছুটে বাগান ছেড়ে পালান তিনি।
তার চিতকার শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা। সাপের কথা শুনে খবর দেয় গরুমারার রামশাই রেঞ্জ অফিসের মোবাইল টিমকে।
বনকর্মী দের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় অবশেষে কিং কোবরাকে উদ্ধার করেন তারা। এরপর তাকে খাঁচা বন্দী করে নিয়ে যাওয়া হয় গরুমারায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”