শ্রীনগরঃ সন্ত্রাসবাদীদের অত্যাচার ঘর ছাড়তে হয়েছে বহু কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Pandit)। জম্মু, কাশ্মীর, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাঁরা। এদের অধিকাংশকেই তাদের ঘরে ফেরাতে পারেনি কেন্দ্র। তবে বুধবার সরকার জানিয়ে দিল, কাশ্মীরি পণ্ডিতের সম্পত্তি উদ্ধার করতে সক্ষম কেন্দ্র সরকার। সেই কাজ শুরু হয়েছে।
আরো পড়ুন- Sri Lanka: ১ কেজি চাল ২৩০ টাকা, গুড়ো দুধ ২২০০ টাকা! আর্থিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কা
বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জিরো আওয়ারে এক প্রশ্নের উত্তরে রাই বলেন, কাশ্মীরে ৬১০ জন তাঁদের সম্পত্তি ফেরত চেয়ে আবেদন করেছিলেন। তাদের সম্পত্তি ফেরত দেওয়া হয়েছে। উদ্বাস্তুদের সম্পত্তির রক্ষক জেলাশাসকরা। উত্বাস্তুদের অভিযোগ শুনতে একটি পোর্টাল খোলা হয়েছে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে সম্পত্তি ফেরত পাবেন অভিযোগকারীরা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এদিন বলেন, জম্মু ও কাশ্মীরে ৫১,০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এতে সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে তৈরি হয়ে গিয়েছে ১৩টি নতুন রাস্তা। এতে যোগাযোগ ব্যবস্থায় গতি এসেছে। ২০১৯ সালের আগে জম্মু ও কাশ্মীরে যেখানে রোজ গড়ে ৬.৫৪ কিলোমিটার রাস্তা তৈরি হত সেখানে রোজ তৈরি হচ্ছে ২০.৬৮ কিলোমিটার রাস্তা।

উল্লেখ্য, সম্প্রতি জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা উপত্যকায় ফিরতে চাওয়া কাশ্মীরি পণ্ডিতদের পরিবারের জন্য রেজিস্ট্রেশন করার অনিবার্য বলে জানিয়েছিলেন। এরফলে দেশ-বিদেশের কাশ্মীরি পণ্ডিতরা সাহায্য আর পুনর্বাসনের জন্য সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”