কাটোয়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক! গ্রেপ্তার বিহারের দুস্কৃতী। কলকাতা পুলিশের এসটিএফ ও কাটোয়া পুলিশের যৌথ অভিযানে ৬ কেজি বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। শনিবার দুপুর দেড়টা নাগাদ এসটিকেকে রোডে কাটোয়ার গড়াগাছা বাসস্ট্যান্ডের কাছে কাটোয়া-নবদ্বীপ রুটের নবদ্বীপগামী একটি বাসে অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার হয় ৬ কেজি বিস্ফোরক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম এজাবুল শেখ। তার বাড়ি পূর্বস্থলী থানার খড়দত্ত পাড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হওয়া বেশিরভাগ বিস্ফোরকই বারুদ।
আরো পড়ুন- রক্ষকই ভক্ষক! ব্যবসায়িক থেকে লক্ষাধিক টাকা লুটে গ্রেপ্তার বিধাননগর কমিশনারেটের ASI
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত এজাবুল একজন দাগি দুষ্কৃতী। সে বিস্ফোরক সরবরাহের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত বলে আগে থেকে খবর ছিল এসটিএফের কাছে। এদিন এজাবুলকে হাতেনাতে পাকড়াও করার জন্য এসটিএফের একটি বাহিনী কাটোয়ায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই এসটিকেকে রোডের উপর ওঁৎ পেতে বসেছিল কলকাতার এসটিএফের একটি দল ও কাটোয়া থানার পুলিশ। তাঁরা সাদা পোশাকে অপেক্ষা করছিলেন৷
এরপর কাটোয়া থেকে নবদ্বীপগামী একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছতেই প্রথমে সেটিকে ঘিরে ফেলে পুলিশ। তারপরেই বাসের ভিতর থেকে প্রথমে এজাবুলকে নামিয়ে নিয়ে আসা হয়। তার সঙ্গেই ছিল বারুদ ভরতি ব্যাগ। ব্যাগটিও খুব সাবধানে নামিয়ে নিয়ে আসা হয়। গ্রেপ্তার করা হয় এজাবুলকে।
এই বিস্ফোরক ভরতি ব্যাগটি নিয়ে ওই দুষ্কৃতী কোথায় যাচ্ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে পুলিস, ওই ব্যাগে দু’ধরনের বিস্ফোরক ছিল। একটিতে আর্সেনিক সালফায়েড ও অন্যটি ছিল পটাসিয়াম ক্লোরাইড। দুটি রাসায়নিক মিশিয়েই বোমা তৈরি হয়৷ আর্সেনিক সালফায়েডের পোশাকি নাম লালমশলা। আর পটাসিয়াম ক্লোরাইডকে সাদামশলা বলে। এই বিস্ফোরক বিহার থেকে আনা হচ্ছিল। তারপর বীরভূম হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চক্রটি বিস্ফোরক সরবরাহ করে বলে জানতে পেরেছে পুলিশ। এজাবুলকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা রয়েছে।
যাত্রীবাহী বাসে এভাবে বিস্ফোরক নিয়ে যাওয়া যাত্রীসুরক্ষার পক্ষে কতটা বিপদজনক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বিস্ফোরক-সহ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা এসটিএফ ও কাটোয়া পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধৃত এজাবুল এখন কাটোয়া পুলিশের হেফাজতে। তকে রবিবার কাটোয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এর আগেও দু’বার বর্ধমান থেকে কলকাতাগামী যাত্রীবাহী বাস থেকে এতটা বিস্ফোরক উদ্ধার হয়েছে।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব