মালদাঃ অধিক মুনাফা লাভের আশায় কাঁচা অবস্থাতেই লিচু (lychee) বিক্রি মালদহ বাজারে। লিচু পাকার উপযুক্ত সময় এখনও হয়নি। শনিবার মালদহে শহরের গৌড় রোড় এলাকায় জানালেন উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক।
ক্রেতা এবং বিক্রেতাদের সচেতন হবার বার্তা ব্যবসায়ী মহলের। চলতি মাসের শেষ সপ্তাহ লিচু পাকার উপযুক্ত সময়। কিন্তু তার আগেই মালদার বাজারে ছেয়ে গেছে পরিপক্ক লিচু।
মালদা শহরের রথবাড়ি থেকে অলিগলি। ভ্যানে করে দেদার বিক্রি হচ্ছে লিচু (lychee) । অধিক মুনাফা লাভের আশায় কাঁচা অবস্থাতেই গাছ থেকে লিচু ভেঙে বিক্রি করছেন চাষিরা। আর সেই লিচু শহরে নিয়ে হাজির হচ্ছেন ব্যবসায়ীরা। দামও এখন আকাশছোঁয়া। ১০০ টাকা থেকে ১২০, ১৩০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। অনেকেই না বুঝেই কাঁচা অবস্থাতে কিনে ফেলছেন লিচু। এই বিষয়ে মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, “প্রচন্ড দাবদাহের কারণে লিচু বাজারে ছেয়ে গেছে। অনেকেই এই কাঁচা লিচু খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চাষিদেরকে বলবো কাঁচা অবস্থায় যাতে লিচু ভাঙা না হয়। এমতাবস্থায় ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্নভাবে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।“

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”