রাজ্যে করোনা সংক্রামণ দিন দিন বাড়ছে। ইতিমধ্যে রাজ্যের চারটি জেলার কনটেইনমেন্ট জোন গুলিতে কড়াকড়ি ভাবে লকডাউন কার্যকর করা হয়েছে। তাই সংক্রমণ নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ার পৌর প্রশাসনও উদ্বিগ্ন। তাই কাঁচরাপাড়া শহরের জনজীবনকে সুস্থ ও স্বাভাবিক রাখতে কাঁচরাপাড়ার পৌর প্রশাসন, বিজপুর থানা, ও কাঁচরাপাড়ার ব্যবসায়ী সমিতির গুলো যৌথভাবে বৈঠক করেন। এই বৈঠকেই ঠিক হয় আগামী ১৫ই জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত কাঁচরাপাড়া পৌর অঞ্চলে লকডাউনে নিয়মের বিধি নিষেধ কড়াভাবে কার্যকর করা হবে।
করোনা আবহে কাঁচরাপাড়া জনজীবনকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়ার পৌরসভার পুর-প্রশাসক সুদামা রায়, বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ ও কাঁচরাপাড়ার বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই বৈঠকে বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষ বলেন কাঁচরাপাড়ায় লকডাউন আরো কড়াকড়ি হওয়া উচিত। কাঁচরাপাড়ায় যে অবস্থার সৃষ্টি হয়েছে সে ব্যাপারে প্রশাসনিক ভাবে আমাদের দায়িত্ব রয়েছে। এরপরে বৈঠকে উপস্থিত সকলেই বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু ঘোষের বক্তব্যের সহমত পোষণ করেন। সকল ব্যবসায়ী আজকের এই আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হন এবং বৈঠকও অত্যান্ত ফলপ্রসূ হয় বলে জানান ব্যবসায়ীরা।
বৈঠকের ঠিক হয় আগামী ১৫ ই জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত কাঁচরাপাড়া পৌর অঞ্চলে কড়া ভাবে লকডাউন কার্যকর করা হবে।
আগামী বুধবার ১৫ ই জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত মাংস, মাছ, মুদি দোকান, ফলের দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান সকাল ৬ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত খোলা থাকবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান নয় এমন দোকান, শপিং মল সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে।
টোটো এবং অটো চলাচল সন্ধ্যা ৬ টার পর সম্পূর্ণ বন্ধ থাকবে।
ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই মাক্স ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে অন্যথায় স্পট ফাইন করা হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন