বালুরঘাট, ১৩ মে- করোনা মোকাবেলায় দক্ষিণ দিনাজপুর জেলার বেহাল স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত করতে উদ্যোগী হল রাজ্য সরকার। নির্দিষ্ট সময়ে বেশি করে করোনা টেস্টের জন্য জেলায় খোলা হতে পারে আর.টি.পি.সি.আর পরীক্ষার ল্যাব। জেলায় সোয়াব টেস্টের রিপোর্ট অনেক দেরিতে আসায় এমন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। উপযুক্ত পরিকাঠামোর তৈরি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন পেলে আগামী ১৫ দিনের মধ্যেই জেলায় খোলা হতে পারে আর.টি.পি.সি.আর ল্যাব। যাতে করে আগামী দিনে দ্রুত করোনা টেস্টের রিপোর্ট দেওয়া সম্ভব হয়।
পাশাপাশি কয়োরাইন্টাইন সেন্টারে থাকা ব্যাক্তিদের মানসিক চাপ কমাতে টেলিভিশনের ব্যবস্থা রাখার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। শনিবার দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে বালুছায়া সরকারি ভবনে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে রিভিউ বৈঠক করে এমন আশার কথা শুনিয়েছেন উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল, জেলা মুখ্য আধিকারিক সুকুমার দে সহ অন্যান্যদের উপস্থিতিতে এদিন মূলত জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা সেরেছেন ওই স্বাস্থ্য আধিকারিক।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, করোনা মহামারীর কারণে টেস্টের জন্য প্রতিটি মেডিকেল কলেজে চাপ বেড়েছে। আর যে কারণেই দক্ষিণ দিনাজপুর জেলার সোয়াব টেস্টের রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে। এমন সমস্যা কাটিয়ে উঠতেই আর.টি.পি.সি.আর ল্যাব চালুর চিন্তাভাবনা। প্রায় সাড়ে চারশো স্কয়ার ফিট জায়গার উপর ডিপ ফ্রিজারের ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো পেলে রাজস্ব দপ্তর ওই ল্যাব চালু করতে পারবে। পাশাপাশি জেলায় কোয়ারাইন্টাইন সেন্টারে বদলে সেফ হোম তৈরি করে সেখানে রোগীদের রাখার ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।
উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায় জানিয়েছেন, জেলায় করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দেওয়ার জন্য আর.টি.পি.সি.আর ল্যাব প্রয়োজন। জেলা প্রশাসন নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে আগামী কিছুদিনের মধ্যেই জেলায় তা চালু করা হবে। একই সাথে করোনা নিয়ে গুজব বন্ধ করতে প্রতিদিন প্রেস রিলিজ করতে বলেছেন তিনি। অন্যদিকে কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে বিশেষ নজরদারি দিতে বলা হয়েছে।
এর পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলায় আজ মাত্র একটি পজিটিভ কেসের রিপোর্ট মালদা মেডিক্যাল কলেজের ল্যাবটারি সুত্রে পাওয়া গেছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৩। তবে ৪২ জন কিন্তু ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”