বালুরঘাট ১৯ মার্চ ; কিভাবে করোনা ভাইরাস মোকাবিলা করা যায় সে নিয়ে এবার সচেতনতা মুলক প্রচারে নামলো বিজেপি। এর পাশাপাশি সি এ এ নিয়েও একই ভাবে জনসাধারনের মধ্যে প্রচারে নেমেছে তারা।
বালুরঘাট শহরের পুরাতন ১৮ নম্বর বর্তমানে পুর ওয়ার্ড বিন্যাসের পর ২২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা যুব মোর্চা জেলা সভাপতি অভিষেক সেনগুপ্তর নেতৃত্বে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা করতে বাড়ি বাড়ি প্রচারে নামে বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এই ওয়ার্ড টি আবার খোদ বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদারের ওয়ার্ড । তাই করোনা ভাইরাসের পাশাপাশি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে বিরোধীদের বিভ্রান্তিমুলক প্রচারকে নস্যাৎ করতে সি এ এর সমর্থনে সচেতনতা মুলক প্রচার চালায় বিজেপি নেতৃত্ব।
বিজেপি নেতৃত্বর অভিযোগ যে ৫ বছর থেকে এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের অকাল মৃত্যুর পর হেরে যাওয়ার ভয়ে নতুন ভাবে কোন ভোট করাতে সাহস পায়নি রাজ্য নির্বাচন দপ্তর। ফলে কোন কাউন্সিলার নেই এই ওয়ার্ডে। যার ফলে এই ওয়ার্ডের পুর-পরিষেবা না থাকায় এলাকার জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এর পাশাপাশি তৃণমূল যেভাবে দুর্নীতি করছে এবং যেভাবে বাংলাকে পিছিয়ে পেছনের সারিতে নিয়ে যাচ্ছে তাতে অন্যান্য রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্য আরও পিছনের সারিতে চলে যাচ্ছে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। একথাই তারা ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কথা বলে তাদের মনে হয়েছে বিগত লোকসভা নির্বাচনের মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করেছিল এবং সাংসদ সুকান্ত মজুমদারের যাবতীয় উন্নয়ন মুলক প্রয়াস কে সমর্থন জানিয়ে তারা বিজেপির সঙ্গে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন বলে তারা মনে করে । এর পাশাপাশি পুরবাসিন্দাদের এই মনোভাব দেখে তাদের আশা আগামী পুরভোটে বালুরঘাট পুরসভা বিজেপি দখল নিতে চলেছে যা শুধু সময়ের অপেক্ষা।
এবিষয়ে যুব মোর্চা জেলা সভাপতি শ্রী অভিষেক সেনগুপ্ত বলেন মানুষকে বিভ্রান্ত করে, ভয় দেখিয়ে তৃণমূল রাজনৈতিক ফায়দা তোলার চক্রান্ত এবং বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষ কে মিথ্যাচার করে খেপিয়ে তোলার ষড়যন্ত্র এর বিরুদ্ধে সকল জনসাধারণকে আশ্বস্ত করে জনসম্পর্কের এই কার্যক্রমে সামিল হয়েছি আমরা। আগামী তে আমরা আরো এধরণের জনসম্পর্কের কর্মসূচি CAA এর সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরবো বলে তিনি জানান।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”