বালুরঘাট ২৬ এপ্রিল ; করোনা যুদ্ধে এবার সামিল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক বন্দিরা। করোনা সংক্রামন রুখতে সংশোধনাগারের কক্ষে নিভৃতে তারা নিজ হাতে বানিয়ে চলেছেন মাস্ক। সংশোধনাগার সুত্রে জানা গেছে প্রথম প্রথম সুতির চাদরের অংশ ও গামছার কাপড় কেটেই তারা এই মাস্ক তৈরি করছিল। কিন্তু তাদের এই উদ্যোগ দেখে তাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়ে দেয় সংশোধনাগারের আধিকারিকরা। তাদের উদ্যোগেই সংশোধনাগারের ভেতর নিয়ে আসা হয় সেলাই মেশিন ও মাস্ক বানানোর জন্য সবুজ কাপড়। তারপরেই আবাসিক বন্দিদের দিয়ে বানানো শুরু করা হয় মাস্ক।
ওই সুত্র থেকেই জানা গেছে বালুরঘাট সংশোধনাগারের বিচারধীন বন্দি ও সাজা প্রাপ্ত বন্দি মিলিয়ে ৫০৩ জন পুরুষ, ৪৬ জন মহিলা ও ১০ জন শিশু আবাসিক বন্দি রয়েছে। এদের থেকেই বেছে বেছে ৫ জন পুরুষ ও ২ জন মহিলা আবাসিক বন্দিদের দিয়ে এই মাস্ক বানানোর কাজ করাচ্ছেন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আধিকারিকরা।
সুত্র মারফৎ আরও জানা গেছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের বানানো মাস্ক মালদা, রায়গঞ্জ, ও ইসলামপুরের সংশোধনাগারের বন্দিদের ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। এইখানেই থেমে নেই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা। তাদের মাস্ক তৈরির কাজ দেখে খুশি হয়ে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ৬ হাজার পুলিশ বাহিনীর জন্য মাস্ক তৈরির ওর্ডার পৌছে দেওয়া হয়েছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। আর এখন আবাসিক বন্দিরা রাতদিন এক করে দিয়ে সেই মাস্ক তৈরিতে ব্যাস্ত।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”