ক্রমশ করোনা আতঙ্ক চেপে বসছে সারা ভারতবর্ষে। করোনা সংক্রমণ ঠেকাতে একের পর এক স্কুল-কলেজ বন্ধ করে দিচ্ছে সমস্ত রাজ্যগুলি। ভিড়- জমায়েত করতে বারণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। একই কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরই মাঝে আশঙ্কা জাগছে পৌর নির্বাচন নিয়ে , করোনা আতঙ্কে যদি মিটিং মিছিল পথসভা না করা যায় তাহলে কিভাবে পৌর ভোটের প্রচার করা হবে। তাহলে আগামীতে হবে তো পৌরসভা নির্বাচন । এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে। অনেক রাজনীতিক দল মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভাবনা চিন্তা করেই পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত।
এই নিয়েই আগামী সোমবার সমস্ত রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং এ বসবেন। বর্তমানে পরিস্থিতিতে নির্বাচন করা ঠিক হবে কিনা, না পৌরসভার নির্বাচনকে আরো পিছিয়ে দেওয়া হয় তা সোমবারের বৈঠকেই বোঝা যাবে।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। জরুরী ভিত্তিক পরিস্থিতির মোকাবিলা করার জন্য হাসপাতাল গুলি প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্য সরকার রাজ্য বাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”