বালুরঘাট ২৩ মে ; সারা দেশে বর্তমান কোভিড-১৯ এর কারণে উদ্ভুত পরিস্থতিতে লকডাউন চলছে । করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে জারি হয়েছে জরুরী স্বাস্থ্য অবস্থা । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। তাই জেলায় রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো বালুরঘাট ব্লকের মাঝিনা শিবশক্তি ক্লাব । সহযোগিতা করলেন উজ্জীবন সোসাইটি, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্সডোনারস এসোসিয়েশন । শনিবার মাঝিনা এসএসকে বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে মোট ২৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। যার মধ্যে দুজনজন মহিলা ও ১১ জন এই প্রথম রক্তদান করলেন। এই শিবির অনুষ্ঠিত করবার জন্য মাঝিনা শিবশক্তি ক্লাবকে সব রকমের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উজ্জীবন সোসাইটি এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স আসোসিয়েশন । সংকটের সময় এই পরিমাণ রক্ত পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বালুরঘাট ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রতিটি রক্তদাতা কে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণু মুক্ত করে নেওয়া হয় । এরপর মাস্ক পরিয়ে গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হয় । আয়োজক সংস্থার পক্ষে মনজিত বর্মণ বলেন, লকডাউনের জন্য সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে এই রক্তদান শিবির করা হয়েছে। আজকের শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর নীলাঞ্জন রায়, সমাজসেবী সূরজ দাশ সহ আরো অনেকে। বালুরঘাট ব্লাড ব্যাংক এর মেডিক্যাল অফিসার মাননীয় নীলাঞ্জন রায় আজকের এই রক্তদান শিবিরের ভূয়সী প্রসংশা করেন ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”