বালুরঘাট ; করোনা আতঙ্কে বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশে গৃহবন্দি হয়ে আটকে রয়েছে বালুরঘাটের বাবা ও ছেলে। সুপ্রকাশ সরকার, ও তার ছেলে সায়ন সরকার বাড়ি- বালুরঘাটের চকভৃগুতে। সোসাল মিডিয়ার মধ্যমে তিনি বাংলাদেশের তার আত্মীয়ের বাড়িতে গৃহবন্দি অবস্থা থেকে একটি ভিডিও র মধ্যমে তিনি তার পরিবার ও ভারত সরকারের নিকট তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করে ভারতে ফেরত নিয়ে যাওয়ার আবেদন জানান।
বালুরঘাটের তার পারিবারিক সুত্রে জানা গেছে সুপ্রকাশ বাবু তার ছেলে কে নিয়ে গত ১৩ মার্চ বৈধ ভাবে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের বগুড়া জেলায় ঘুড়তে যান তার এক আত্মীয়ের বাড়িতে। পরিবারের অভিযোগ গত কাল বাংলাদেশের পুলিস এসে তাদের পাসপোর্ট নিয়ে গিয়েছে। পাশাপাশি সুপ্রকাশ বাবুর ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল সেই অভিযোগে ১০ হাজার টাকা ফাইন করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। পাশাপাশি বাংলাদেশের তরফে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাকে বাংলাদেশের নন্দীগ্রাম থানার হাটুয়া গ্রামে আত্মীয়র বাড়িতে গৃহবন্দী থাকতে বলা হয়েছে। এদিকে এই পরিস্থিতিতে তিনি সোসাল মিডিয়ার মধ্যমে ভিডিওর মধ্যমে ভারত সরকার ও পরিবারের কাছে আবেদন জানান তারা বাংলাদেশের গৃহবন্দি থেকে ভারতে ফিরতে চান। প্রশাসন যাতে এব্যাপারে সাহায্য করে তার জন্য তিনি ওই ভিডিও মারফত আবেদন করেছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন