করোনার (Coronavirus) তৃতীয় ঢেউয়ে টালমাটাল গোটা দেশ। দৈনিক সংক্রমণ দেড় লক্ষের দোরগোড়ায়। এমন পরিস্থিতিতে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ ঘোষণা। কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির উদ্দেশে বলা হয়, ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। আজ সাংবাদিক বৈঠক করে গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ভোট দিনক্ষণ ঘোষণা করে কমিশন।
দেশ ফের দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। রয়েছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কও। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছেই। যদিও মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Chief Election Commissioner Sushil Chandra) জানালেন, যথাসময়ে নির্বাচন করানো হল “গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখার সারমর্ম”।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বিশদ আলোচনার পর নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
COVID19 | No roadshows, padyatras, cycle or bike rallies and processions shall be allowed till 15th January; situation to be reviewed and fresh instructions to be issued later: CEC Sushil Chandra pic.twitter.com/XUfr6XlpVp
— ANI (@ANI) January 8, 2022
এর আগে কমিশন বলেছিল যে, সব রাজনৈতিক দল নির্বাচন করতে সম্মত হয়েছে। কোভিড-নিরাপত্তা বিধির অংশ হিসাবে, কমিশন ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত শারীরিক সমাবেশ, রোড শো এবং মিটিং নিষিদ্ধ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই আদেশ পরে পর্যালোচনা করে দেখা হবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন