মালদা-শহরকে জীবানুমুক্ত করতে ময়দানে নামল জেলা দমকল বিভাগ। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সোমবার জীবানুনাশক স্প্রে করার কাজ করেন কর্মীরা। শুধু তাই নয়, মালদা মেডিক্যাল কলেজ সংশ্লিষ্ট এলাকাতেও স্প্রে করা হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা মেডিক্যালে আসা অন্যান্য রোগীর পরিজনেরা। শুধু জ্বর কিংবা সর্দি, কাশির উপসর্গ ছাড়াও মেডিক্যাল ও মেডিসিন বিভাগে অন্যান্য রোগীরাও রয়েছেন। করোনা নিয়ে রীতিমতো আতঙ্কিত অন্যান্য রোগীর পরিজনেরাও। তাই, গোটা মেডিক্যাল চত্বর জাবীনুমুক্ত করার উদ্যোগে রীতিমতো স্বস্তির চিহ্ন তাঁদের চোখেমুখে। এদিন দুপুর থেকে গোটা মেডিক্যাল চত্বর জীবানুনাশক স্প্রে করার কাজ শুরু হয়। জেলা জরুরী পরিষেবা বিভাগের বিভাগীয় আধিকারিক বিশ্বজিৎ মন্ডল বলেন,‘গোটা দেশে চলছে লকডাউন। আমাদের জেলাতেও লকডাউন পালন করা হচ্ছে। পাশাপাশি শহরে পরিষ্কার, পরিচ্ছন্নতারও কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গোটা মেডিক্যাল চত্বর জীবানুমুক্ত রাখার জন্য জীবানুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে। এখন এই কর্মসূচি চলতে থাকবে।’ জেলা দমকল বিভাগের পাশাপাশি ইংরেজবাজার পুরসভার উদ্যোগেও শহর জীবানুমুক্ত রাখতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। জলের ট্যাঙ্কে ফিনাইল মিশিয়ে স্প্রে করা হচ্ছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ বলেন,‘আমরা পুরসভার পক্ষ থেকে গোটা শহরকে জীবানুমুক্ত করতে স্প্রে করার কর্মসূচি গ্রহণ করেছি। সংশ্লিষ্ট ২৯ টি ওয়ার্ডেই স্প্রে করার কাজ চলছে। এমনকী কীটনাশক স্প্রে করার মেশিন দিয়েও শহরের সরু সরু গলি থেকে নর্দমা, আবর্জনায় স্প্রে করা হচ্ছে।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”