করোনার ধাক্কায় এবছর শান্তিনিকেতনে হচ্ছেনা বসন্ত উৎসব। ইউজিসির নির্দেশিকা অনুসারে এবছর বন্ধ হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসব। কারন কোনো ঝুঁকি নিতে চাইছে না কতৃপক্ষ। শুক্রবারই পৌঁছেছে নির্দেশিকা।
শিমুল আর পলাশ দিয়ে গোটা শান্তিনিকেতন কে সাজিয়ে ফেলেছে প্রকৃতি কারণ বসন্ত জাগ্রত দ্বারে। সোমবারই তো রাঙিয়ে দেওয়ার দিন। তাই প্রায় দেড় মাস ধরে চলছিল প্রস্তুতি। এই বসন্ত উৎসব কে কেন্দ্র করে বহুদূর থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় শান্তিনিকেতনে। কিন্তু এবছর করোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ হয়ে গেল শান্তিনিকেতনের বসন্ত উৎসব। শুক্রবার এই নির্দেশিকা আসার পর থেকেই থমথমে গোটা সংগীত ভবন। কান্নায় ভেঙে পড়েছে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। কদিন আগেও গমগম করছিল গোটা সঙ্গীত ভবন। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু শুক্রবার হল ছন্দপতন। কারণ করোনা আতঙ্কের জের। খোদ দিল্লি থেকে এসেছে নির্দেশিক। তাই ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উৎসব বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপর থেকে সংগীত ভবন থেকে আর ভেসে আসছে না “ওরে গৃহবাসী সুর”,আর এই খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েছে বহু ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”