পূর্বস্থলী ; দেশজুড়ে করোনা আতঙ্কের জেরে একের পর এক মন্দির ও মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। তাই এবার জামালপুরেও ঐতিহ্যবাহী বুরোরাজ মেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ৬ই মে এই মেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি দেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকে বসে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় এবছর বন্ধ রাখা হবে বুড়োরাজ মেলা।
বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের জামালপুরে অবস্থিত এই বুড়োরাজ মন্দির। বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মন্দিরে বুড়োরাজের স্থানে বাবা শিবের পুজো করা হয়। কথিত আছে বহু জাগ্রত এই বুড়োরাজ। এই মন্দিরে পুজো দিলে নাকি মনোস্কামনা পূর্ণ হয়।
প্রতিবছর বৈশাখী পূর্ণিমাতে এখানে মেলা বসে। বহু দূর-দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন পুজো দিতে। প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে সন্ন্যাস ব্রত নেন। এছাড়াও মেলা চলাকালীন হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় জমান। বর্ধমান পূর্ব-পশ্চিম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এখানে মেলা দেখতে। প্রতিবছর ভিড় সামাল দিতে প্রশাসনকে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আগামী ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এই পরিস্থিতিতে মেলা করা যাবে কিনা এই নিয়ে বৈঠকে বসেন পূর্বস্থলী থানার আইসি রাকেশ মিশ্র, পূর্বস্থলীর বিডিও সৌমিক বাকচি, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং পুজো কমিটির প্রতিনিধিরা। সেই বৈঠকেই ঠিক হয় মেলা নিয়ে হাজার হাজার মানুষের আবেগ জড়িত থাকলেও নিরাপত্তার স্বার্থে এবছর মেলা বন্ধ রাখা হবে।
মন্দির কমিটির সম্পাদক প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন “বর্তমানে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছে। ভক্তদের ভালোর জন্যই এবছর মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। পূর্বস্থলী ব্লকের বিডিও সৌমিক বাকচি জানান মেলা কমিটি ও প্রশাসনের তরফ থেকে লিফলেট বিলি করে এবছর মেলা বন্ধ রাখার বিষয়টি প্রচার করা হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”