কলকাতা: করোনা মোকাবিলায় যুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশকর্মীরা। আর এই যুদ্ধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কলকাতা পুলিশের কর্তব্যরত অনেক পুলিশকর্মী কোভিড ভাইরাস দ্বারা সংক্রামিত হয়।
আজ শনিবার কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কলকাতা ট্রাফিক পুলিশের শিয়ালদা গার্ডের এক কনস্টেবলের মৃত্যু হয়। মৃত ওই কনস্টেবল এর নাম দিলীপ সর্দার। কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন। এই পুলিশকর্মীর মৃত্যুর শোক প্রকাশ করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
We deeply mourn the untimely demise of Constable Dilip Sardar, who was posted in Sealdah Traffic Guard. He was affected with #COVID19 and was at the forefront of our #FightAgainstCorona#SaluteBraveheart#RIP pic.twitter.com/OeXQN8nI6u
— Kolkata Police (@KolkataPolice) June 13, 2020
অন্যদিকে আজই কলকাতার বেসরকারি হাসপাতাল কেপিসি থেকে সুস্থ হয়ে ৪০ জন পুলিশকর্মী বাড়ি ফেরেন। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের অধীনে থাকা বেশ কয়েকটি থানার পুলিশকর্মীরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধারা আক্রান্ত হওয়ার খবর চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞ মহলে ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”