কম যাত্রী নিয়ে বাস চালালে লোকসান হবে। আয়ের চেয়ে ব্যয়ই বেশি হবে। তাই নিয়ম মেনে গ্রিন জোনে বাস চালাতে নারাজ বাস মালিকরা।
কম যাত্রী নিয়ে বাস চালালে লোকসান হবে। সেই জন্য সরকারি সহযোগিতা ছাড়া কম যাত্রী নিয়ে বাস চালাতে চাইছেন না বাস মালিক সংগঠনগুলি। বাস মালিক সংগঠনগুলোর দাবি সরকার যদি এ ব্যাপারে সহযোগিতা করে তাহলেই বাস চালানো সম্ভব হবে।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন সামাজিক দূরত্ব মেনে গ্রিন জোন গুলিতে বাস চালানো যাবে। তবে সে ক্ষেত্রে বাসগুলোতে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। কিন্তু বাস মালিক সংগঠনগুলির দাবি এত কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। তাদের দাবি মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ফলে লোকসানের মুখ দেখবেন তারা। সরকার যদি নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়ে ওই লোকসান পুষিয়ে দেয় তবেই নিয়ম মেনে বাস চালানো সম্ভব।
প্রসঙ্গত রাজ্য সরকার জানায় সোমবার থেকে গ্রিন গুলিতে বাস চালু হবে। জেলাগুলির মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। তবে কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালালে ভাড়া বাড়ানো যাবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন বাস মালিক সংগঠনগুলি। সেই বৈঠক থেকে কোন সূত্র বেরিয়ে আসে কিনা এখন সেটাই দেখার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”