নিউজ ডেক্সঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সাক্ষাত্কারের কারণে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সমস্ত মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে নাম না করে টুইট মারফত খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ‘সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ‘ সব কা বিকাশ’ কাকে বলে।
বিকাশ ছুঁলে কী হয়। কমরেড, সমবেদনা রইল।’ বিশিষ্ট মহলের দাবি, নাম না করে এই খোঁচা বিচারপতিকেই দিয়েছেন কুণাল ঘোষ।

এদিকে শীর্ষ আদালতের এই নির্দেশ তাত্পর্যপূর্ণ, কারণ কেলেঙ্কারি মামলায় বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের আদেশই রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এবং তারই একাধিক রায়দানের পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছিল।
এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সংশ্লিষ্ট মামলার শুনানির জন্য আলাদা বিচারক চেয়েছেন।
সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ' সব কা বিকাশ' কাকে বলে।
বিকাশ ছুঁলে কী হয়।কমরেড, সমবেদনা রইল।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 28, 2023

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”