প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে রাজ্য সরকার ৩১ জুলাই পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানায়, ‘আমরা তৈরি আছি অবস্থার পরিবর্তন হলেই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে’। জুলাই মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা ছিল রাজ্য শিক্ষা দপ্তরের। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফল প্রকাশ করা হয়নি।
তাছাড়া শিক্ষক সংগঠন থেকে শিক্ষা দপ্তরকে জানানো হয় বর্তমান পরিস্থিতি মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। বরং শিক্ষাবর্ষ আরো তিন মাস পিছিয়ে দিলে ভালো হয়।
এদিন শিক্ষামন্ত্রী জানান, “ শুধু মাধ্যমিকের ফল প্রকাশ করলেই হবে না। ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দিতে হবে। তাদের ভরতির ব্যবস্থা করতে হবে। এটি একটি জটিল প্রক্রিয়া। আগে যেভাবে সবকিছু হত তা এই পরিস্থিতিতে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূল হলেই আমরা ফল প্রকাশ করব।” এখন কবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় ও পুনরায় পঠন-পাঠন শুরু হয় সেদিকে নজর ছাত্র-ছাত্রীদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”