রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য বদল নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এসএসসি দুর্নীতি মামলা থেকে নজর ঘোরানোই লক্ষ্য! রবিবার শিলিগুড়ি সফরে গিয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনটাই মত প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
তিনি বলেন,‘‘বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের ইস্যুটি এমন একটি সময় আনা হল যখন রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে আলোচনা চলছে। আসলে সংবাদমাধ্যমের নজরে ঘুরিয়ে দিতে কৌশলগত ভাবে এই সময় ইস্যুটিকে সামনে আনা হয়েছে।’’ তাঁর মতে আচার্য বদলের বিষয়টি নতুন নয়, ‘‘২০২১ সালেও বিষয়টি তোলা হয়েছিল।’’
রাজ্যপাল পশ্চিমবঙ্গের শিক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘’দুর্নীতির বেলুনটা ক্রমশ বড় হচ্ছে। স্বজনপোষণ হচ্ছে। কোনও বাছাই ছাড়াই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের ভূমিকা খর্ব করা হচ্ছে। এই দুর্নীতির ফলে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। রাজ্যপালের ক্ষমতা খর্ব করতে চাইছে রাজ্য সরকার। কিন্তু যতক্ষণ না আইন আনা হচ্ছে। কোনও লিখিত বিজ্ঞপ্তি জারি হচ্ছে, ততদিন ভাবছি না।”
গত বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকেই রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে বদল নিয়ে আলোচনা করা হয়। প্রস্তাব করা হয় রাজ্যপাল জগদীপ ধনকড়ের বদলে আচার্য পদে আনা হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। বলে রাখা ভাল, শুধু বাংলা নয়। দক্ষিণ ভারতের একাধিক অবিজেপি রাজ্য যেমন কেরল, তামিলনাড়ুও আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনার পক্ষে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”