লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত ও চিনের মধ্যে সংঘাত চরমে। এরই মাঝে নতুন করে চাপে পড়ল চীন। চিনের ভূখণ্ডের দিকে মিসাইল তাক করলো জাপান।করোনা ভাইরাসের আক্রমণ সারা বিশ্বকে থমকে দিলেও, চীনের আগ্রাসনকে থামাতে পারেনি। বরং দক্ষিণ-চিন সাগর থেকে শুরু করে লাদাখের গালওয়ান উপত্যকা পর্যন্ত চিনের আগ্রাসন দিন দিন বেড়েই চলছে। যার ফলে চীনের ওপর রীতিমতো ক্ষোভের সৃষ্টি হয়েছে একাধিক পড়শী শক্তিধর দেশগুলির মধ্যে।
চিনের এই আগ্রাসন রুখতে জাপান পূর্ব-চিন সাগরের সামনেই প্যাট্রিয়ট পিএসি থ্রি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করেছে। এর আগে সুপার পাওয়ার আমেরিকাও তার তিনটি বিমানবাহী রণতরী দক্ষিণ-চিন সাগরের দিকে রওনা করিয়ে দিয়েছে। যার ফলে চিনের নৌবাহিনীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। ফের জাপান চিনের দিকে মিসাইল মোতায়েন করায় বেকায়দায় পড়েছে চিন। আর লাদাখ থেকে অরুণাচল প্রদেশ সীমান্ত পর্যন্ত চিনকে ঘিরে ফেলছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের একাধিক সুপারপাওয়ার যুদ্ধবিমান ও মিসাইল সিস্টেমসহ লক্ষাধিক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে চিন সীমান্তে। সুপারপাওয়ার আমেরিকাসহ একাধিক শক্তিধর রাষ্ট্র চিনের আগ্রাসন রুখতে চিনকে ঘিরে ফেলতে শুরু করেছে। যাতে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে চীনকে যোগ্য জবাব দেওয়া যায়।
লাদাখে ২০ জন শহীদ ভারতীয় সেনার বলিদান বৃথা যাবে না বলে চিনকে হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের মতে, ভারত সরকার এবার চীনের আগ্রাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। পুলওয়ামা ঘটনার পর যেমনটা করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে। ভারত কূটনৈতিকভাবে ও ভারতীয় সেনার দ্বারা সামরিক পদক্ষেপের মাধ্যমে চিনকে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে ফেলার চেষ্টা করছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”