এবার ২৪ পরগনা জেলার বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগরে করোনা পজেটিভ রোগীর খোঁজ মিলল। জানা গেছে ওই ব্যক্তির নাম প্রদীপ পাইক, গ্রাম- পোস্ট পুটিয়া , থানা – অশোকনগর , পিন নম্বর – ৭৪৩২৬৩ । স্থানীয় সূত্রে জানা গেছে তিনি হলদিয়া পোর্টে কাজ করতেন , চার দিন আগে তিনি ফেরেন। তার পর থেকে শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে তাকে গত ২১ তারিখ অশোকনগর হাসপাতালে ভর্তি করানো হয়। কালক্রমে তার শারীরিক পরিস্থিতি অবনতি হতে থাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার লালা রসের নমুনা পাঠানো হয় কলকাতায়। তারপর রবিবার রাতে তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।
রিপোর্টে করোনা পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে কলকাতা হাসপাতালে রেফার করা হয়। ইতিমধ্যেই প্রশাসনের তৎপরতায় তার সংস্পর্শে আসা পরিবারের সমস্ত ব্যক্তিকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়ছে। প্রশাসনের তরফে পুরো এলাকাতে স্যানিটাজেশানের ব্যবস্থা করা হচ্ছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাতে সাংসদ ‘মাননীয় কাকলি ঘোষ দস্তিদার’ মহাশয়া জানান “হাবরা, অশোকনগর বাসীর উদ্দেশ্যে বলছি – ঘটনা সত্যি হওয়ার জন্য আতঙ্কিত হবেন না, উৎকণ্ঠা দেখাবেন না, অস্থির হবেন না। বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ‘শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়’ এই মহামারী রোগের চিকিৎসার জন্য যে সুব্যবস্থা করে রেখেছেন। এই জেলার বারাসাত হাসপাতালে করোনা চিকিৎসার জন্য সুচিকিৎসার ব্যবস্থা আছে। এখনো পর্যন্ত এই হাসপাতাল থেকে কোন খারাপ খবর আসেনি এবং আমাদের হাসপাতালের সকল চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে একসঙ্গে কাজ করছেন। আমরাও হাসপাতালে পরিকাঠামোকে সেই ভাবে মজবুত করে রেখেছি, যেন একটি রোগীরও কোন ত্রুটি দেখা না দেয়”।
এই ঘটনার জেরে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান শ্রী প্রবোধ সরকার জানিয়েছেন আগামীকাল থেকে অশোকনগর বিধানসভার অন্তর্গত সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন দিন পর্যন্ত সমস্ত বাজার বন্ধ থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”