কিছুদিন আগে দাঁতন থানার অন্তর্গত চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কুসমি গ্রামে বিজেপি কর্মী পবন জানার খুন হয়। আজ পবনের মৃতদেহের সৎকারে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ পবন এর মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানান এবং পবনের পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তাছাড়া আজ পবনের সাধ্য শান্তির জন্য ১০ হাজার টাকা দেন দিলীপ ঘোষ।
এদিন দিলীপ ঘোষ দলের কর্মী খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। সাংবাদিকদের তিনি জানান,বিজেপির কর্মী খুনের জন্য পুলিশ দায়ী , পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে এবং তৃণমূলের ক্যাডারের ভূমিকায় কাজ করছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ১০৪ জন বিজেপি কর্মী ও নেতা খুন হয়েছে। পুলিশকে নিশানা করে আরও বলেন, আমরা কথা দিচ্ছি প্রতিটি দলীয় কর্মীর মৃত্যুর ঋণ শোধ করব। পুলিশ সহ সমস্ত তৃণমূল দালালদের বুঝে নেব।
এদিন লকডাউন এ রাজ্যে কেন্দ্র সরকারের পাঠানো চাল ডালের দুর্নীতি নিয়ে সরব হন দিলীপ ঘোষ। এই নিয়ে তিনি রাজ্য সরকারকে নিশানা করেন । করোনা সংকটের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে চাল ডাল পাঠিয়েছিল। কিন্তু সেই সব লুঠ করা হচ্ছে বলে দাবি করেন দিলীপ ঘোষ।
২০২১ সালে রাজ্যে পরিবর্তন নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। যেসব পুলিশ অফিসাররা তৃণমূলের ডাকাতদের সাহায্য করেছে তাদের নাম লিখে রাখা হচ্ছে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে তাদেরকে ওষুধ দেওয়া হবে বলে জানান তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”