নিউজ ডেক্সঃ উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় নালা ভরাট করে অবৈধ নির্মানের অভিযোগ। মঙ্গলবার পুলিসের হস্তক্ষেপ নির্মান কাজ বন্ধ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দারা জানিয়েছে, বর্ষার সময় বিহারের মহানন্দা নদীর ফুলেফেঁপে পাঞ্জিপাড়া এলাকায় ঢোকে। সেসময় ওই নালা দিয়েই জল বেরহয়ে যায়। স্থানীরা এই নালাকে ‘সুধা নদী’ নামে জানে। কিন্তু সেই নালা বা সুধা নদীর ওপর নির্মান হচ্ছে। এভাবে নির্মান হলে বর্ষার সময় জল বেরহতে পারবে না। ফলে বর্ষার জলে ঢুবে থাকবে গেটা পাঞ্জিপাড়া এলাকা। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।
জমি মালিক মহম্মদ গুড্ডু বলেন, জমির কাগজপত্র আমার কাছে আছে। জল নিকাশির জন্য কিছু জায়গা আমি ছাড়তেও রাজি আছি। কিন্ত তার পরেও পুলিস আমার কাজ বন্ধ করে দিচ্ছে। তার অভিযোগ, তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে পুলিস কাজ আটকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ারও হুমকি দিয়েছেন গুড্ডু সাহেব।
স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নদীতে নির্মান হলে বর্ষার সময় ঘরবাড়ি, কৃষি ফসল জলের তলায় চলে যাবে। এতে আর্থিক ক্ষতির মুখে পরবে বহু মানুষ।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব