নিরাপত্তাবাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত নাগাল্যান্ড। যে কোনও ধরনের অশান্তি এড়াতে মন জেলায় ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধের নির্দেশে দিল স্থানীয় প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে ভুয়ো খবর বা ছবি ছড়াতে না পারে সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
নিরাপত্তাবাহিনীর গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত নাগাল্যান্ডের মন জেলার ওটিং এলাকা। সন্ত্রাসবাদী ভেবে সেখানে সাধারণ নাগরিকদের গুলি করে মারার অভিযোগ উঠেছে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে। নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১২ জন সাধারণ নাগরিক। ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিফিউ রিও। টুইটে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন