মালদা– মালদা কালিয়াচকে উদ্বোধন হয়ে গেল স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের। এর আগে পুলিশ প্রশাসন কথা দিয়েছিল, ইদুজ্জোহার আগে নতুন উপহার দিতে চলেছে তারা কালিয়াচক বাসীকে। বুধবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। অত্যাধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা না থাকার ফলে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকত। কালিয়াচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিন ট্রাফিক সিগনালের। এদিন লকডাউনের মধ্যে খানিকটা নিঃশব্দেই এদিন থেকে চালু হয়ে গেল নতুন ট্রাফিক ব্যবস্থা।
আজ এই উদ্বোধনে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) দীপক সরকার, ট্রাফিক ওসি তরুণ হাসা, সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরি, মোথবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া এদিন বলেন,‘এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশবাজার শহরের পর জেলায় ব্যস্ততম রাস্তা হল এই কালিয়াচকের চৌরঙ্গি এলাকা। এখানকার মানুষের দাবি মেনেই নতুন ট্রাফিক সিগনাল ব্যবস্থার চালু করা হল। এর ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে আমাদের আশা। এখানকার মানুষ নতুন ট্রাফিক সিগনালের সঙ্গে অভ্যস্ত নয়, ধীরে ধীরে মানুষ সচেতন হয়ে যাবেন।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”