নিজস্ব সংবাদদাতাঃ করোনা কালে চলচ্চিত্র ব্যবসা ব্যাপক ক্ষতির সম্মুখীন। তার উপর দোসর হয়ে উঠেছে জিএসটি এমতাব্যস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দ্বারস্থ ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)। চলচ্চিত্র বানিজ্যের উপর থেকে পণ্য ও পরিষেবা কর আর্থাৎ জিএসটি তুলে নেওয়ার আবেদন জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লেখে ইম্পা-র সভাপতি টি পি আগরওয়াল।
দুই পাতার চিঠিতে তিনি বিপুল পরিমাণে পণ্য ও পরিষেবা কর দিতে গিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কী অবস্থা হচ্ছে, তা বোঝানোর চেষ্টা করেন। IMPPA সভাপতি জানান, শতকরা ১৮ শতাংশ জিএসটি অত্যন্ত বেশি। চলচ্চিত্র ব্যবসায় সরকারের পক্ষ থেকে কোনও কোনও রকম বিনিয়োগ করা হয় না। এদিকে যা লাভ হয় তার বেশিরভাগটাই সরকারকে দিয়ে দিতে হয়। এর ফলে চলচ্চিত্র জগতের কর্মী ও শিল্পীদের ভুগতে হচ্ছে। এমনিতেই করোনা ভাইরাসের ধাক্কায় বেসামাল চলচ্চিত্র জগতের ব্যবসা। বহুদিন শুটিং বন্ধ ছিল। কাজ না হওয়ার অনেক কলাকুশলীকে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রযোজকরা। কাজ হারিয়ে অভিনেতা কিংবা পরিচালককে ফল-সবজি বেচার মতো বিকল্প পেশা বেছে নিতেও দেখা গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”