বাংলাহান্ট ডেক্সঃ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। উদ্ধার প্রক্রিয়ার গতি আনতে সেখানে পাঠানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। প্রধানমন্ত্রী মোদী বায়ুসেনাকে মঙ্গলবার থেকেই ‘অপারেশন গঙ্গা’ (ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার কর্মসূচি)-য় অংশ নিতে বলেছেন।
আরো পড়ুন- Russia Ukraine War : ইউক্রেনে রুশ বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মুত্যু, বাড়ছে আশঙ্কা
যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনার বোমাবর্ষণে এক ভারতীয়ের মৃত্যুর খবর মিলেছে। খারকিভে আটক অন্য এক ভারতীয় পড়ুয়া বলেন, “সোমবার সকালে আমাদের দ্রুত শহর ছাড়তে বলা হয় ভারতীয় দূতাবাসের তরফে। ” বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে খবর।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে ইউক্রেনের নানা এলাকায়। নতুন করে লক্ষাধিক রুশ সেনার অনুপ্রবেশেও খবর মিলেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানী কিভ থেকেও পশ্চিম ইউরোপে ভারতীয়দের চলে যাওয়ার নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”