আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে ৷ আদালতে তোলার সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে দেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থকরা (CBI produce Anubrata Mondal in Asansol court)৷ অনুব্রতর দিকে নকুলদানা ও বাতাসা ছুড়তে থাকেন তাঁরা ৷ গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতাকে আদালতে ঢোকানের সময় তাঁকে জুতো দেখিয়ে গরু চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷
এদিন আসানসোলে কোর্টে তোলার সময় অনুব্রত মন্ডলকে দেখে বিক্ষোভে ফেটে পরেন সিপিএম বিজেপি সমর্থকরা। জুতো নকুলদানা ছুড়ে ‘চড়াম-চড়াম’ ঢাক বাজিয়ে ‘গরু চোর’ স্লোগান দিয়ে উল্লাস মিছিলও করেন তাঁরা।
আরো পড়ুন- কয়লাপাচার কান্ডে ইডির নজরে রাজ্যের ৮ আইপিএস অফিসার
আসানসোল কোর্ট মোড় ও সংলগ্ন এলাকায় রাস্তায় নেমে পথচারী থেকে বাসযাত্রী এমনকি বাইক আরোহী, চারচাকা গাড়ির চালকদেরও গাড়ি থামিয়ে গুড়-বাতাসা, নকুলদানা খাওয়ালেন BJP বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তাঁর সঙ্গে ছিলেন BJP নেতা-কর্মী থেকে মহিলা মোর্চার সদস্যরাও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) বলেন, “আমরা অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানোর জন্য কোর্ট মোড়ে গুড়-বাতাসা, নকুলদানা হাতে দাঁড়িয়ে রয়েছি।” অনুব্রতর পুলিশকে ‘বোম মারব’ মন্তব্য তুলে ধরে অগ্নিমিত্রা পল বলেন, “হাজার-হাজার মানুষের মৃত্যু, মহিলাদের ধর্ষণের জন্য দায়ী তৃণমূলের সন্ত্রাসের মুখ তিনি। তাঁকে CBI ধরেছে। তাঁকে স্বাগত জানানোর জন্য আমরা মিষ্টিমুখ করছি।”

বৃহস্পতিবার গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়, আসানসোলের ECL-এর গেস্ট হাউসে। সেখানে নিয়ে যাওয়ার সময়ও অনুব্রতর কনভয় দেখে ‘চোর চোর, গরু চোর’ বলে চিৎকার দেন স্থানীয়রা।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন