করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের শান্তির পরিবেশ নেই, একাধিক জায়গায় সংঘর্ষের জড়াচ্ছে রাজ্যের শাসক দল ও বিরোধী দলীয় নেতা কর্মীরা। মঙ্গলবার রাতে আরামবাগ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে তৃণমূল কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই ঘটনার দিন সন্ধে থেকে তৃণমূল ওয়ার্ড সভাপতি শম্ভুনাথ পাখিরা দলীয় কার্যালয়ে বসে ছিলেন কর্মী-সমর্থকদের নিয়ে। হঠাৎ বিজেপি আশ্রিত বহিরাগত একদল দুষ্কৃতী আচমকাই হামলা চালায় তৃণমূলের দলীয় কার্যালয়। এই হামলায় ব্যাপক ভাঙচুর চালানো হয় কার্যালয়, দলীয় পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলা হয়। ওয়ার্ড সভাপতি সহ তৃণমূল কর্মীদের লাঠি ও রড দ্বারা ব্যাপক মারধর করা হয়। এ হামলায় সভাপতি শম্ভুনাথ এর অবস্থা সঙ্কটজনক। তৃণমূলের তিন মহিলা কর্মী সহ আরো ৬ জনকে আরামবাগ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিন জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন