আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ লেগেই রয়েছে। অধিকাংশ অভিযোগের তীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ না দিয়ে নিজেদের লোকদের ত্রাণ পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যার ফলে সাধারণ মানুষ নানা জায়গায় সরকার ও তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
দুর্নীতির বিষয়টা সামনে আসতেই দলের নেতাদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে দিয়ে কড়া ব্যবস্থাও নেওয়া হয় অনেক জায়গায়। কিন্তু তা সত্ত্বেও ত্রাণে দুর্নীতির অভিযোগ কমানো যাচ্ছে না। তাই এবার দুর্নীতি রুখতে মাঠে নামলো পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আমফানের ত্রান বিলির দুর্নীতি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ। তাই এই দুর্নীতি রুখতে তিনি একটি তদন্ত কমিটি গঠন করলেন। ওই তদন্ত কমিটির সদস্যরা নন্দীগ্রামের ভেকুটিয়া ও কেন্দ্রেমারি সহ আমফানের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকা গুলি পরিদর্শন করবে। চিহ্নিত করা হবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের এবং তারা ত্রান পেয়েছি কিনা তা দেখা হবে। যদি ত্রাণ না পায়, তাহলে কেন তারা ত্রাণ পেল না তা খতিয়ে দেখবে এই তদন্তকারী কমিটি এবং তাদের ত্রাণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে।
শুভেন্দু অধিকারী মনে করেন ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন,” আমফানের ত্রাণ বিলিতে দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। কেউ অন্যায় ভাবে টাকা আত্মসাৎ করেছে বলে প্রমাণিত হলে, তাকে টাকা ফেরত দিতে হবে”। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপে খুশি নন্দীগ্রামের সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য ক্ষতিপূরণ পাবে বলে আশা করছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন