বালুরঘাট, ১৪ জুনঃ ফের দক্ষিন দিনাজপুরে মিলল করোনা রোগীর সন্ধান। ফের নতুন করে ৭ জন করোনা আক্রান্তের হদিস মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। আক্রান্তদের বাড়ি বংশীহারী ও হরিরামপুর ব্লকে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।বংশীহারীর ছয় জন ও হরিরামপুরের এক জন। আক্রন্তরা সকলে পরিযায়ী শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এদিনের ৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২ জন। এর আগে জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৪২ জনই সুস্থ হয়ে গিয়েছেন। এদিন বিকেলে মালদা মেডিক্যাল কলেজ থেকে ওই সাতজনের কোভিড পজেটিভ হবার খবর মিলেছে। নতুন আক্রান্তদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে অবশ্য এনিয়ে কোনো মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”