আফফান যেতে না যেতেই আবারো ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আগামী ৪৮ ঘণ্টায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানালো হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টি ভাসাতে পারে এবার উত্তরবঙ্গকে।
সুপার সাইক্লোন আমফান আসার দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে। তখন পাহাড়ে গড়ে ৩৮ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হচ্ছিল। এবার আমফান পরবর্তী উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৪৮ ঘণ্টায়, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার সকালে দার্জিলিঙে ০.৬ মিলিমিটার, কোচবিহারে ১৭.২ ও জলপাইগুড়িতে ১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে গরম বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বেড়েছে কলকাতার তাপমাত্রাও। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”