বালুরঘাট ১১ এপ্রিল ; আধার কার্ড হারিয়ে যাওয়ার ফলে ব্যাংক থেকে বার্ধ্যক ভাতা তুলতে না পারায় অসহায় অবস্থায় দিন কাটছে ৮০ উর্দ্ধ এক বৃদ্ধ। এমনিতেই তিনি পরিবার পরিজন ছেড়ে একাই থাকেন রাস্তার ধারে পরিতক্ত একটি ঘরে। অন্তত অস্বাস্থ্যকর অবস্থ্যায় মাটির উপর ছেড়া কাথায় শুয়ে বসে দিন কাটছে তার। কেউ কিছু দিলে খাবার জোটে না পেলে অভুক্ত অবস্থায় দিন কাটে তার। অথচ ব্যাংকে তার একাউন্টে ২৫ হাজার টাকা সরকারি বার্ধ্যক ভাতার অর্থরাশি পড়ে রয়েছে। কিন্তু স্রেফ আধার কার্ড বা রেশন কার্ড হারিয়ে যাওয়ায় সেই টাকা তুলতে পারছেন না তিনি। হ্যাঁ এমন বেদনাদায়ক চিত্রটি উঠে এসেছে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার পতিরাম এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা লক্ষীপুর বাজারে।
আশি উর্দ্ধো ওই চালক শক্তিহীন বৃদ্ধের নাম দ্বিজেন মন্ডল। নিজের বলতে কেউ নেই। ৫০ বছর ধরে রিক্সা চালিয়ে এখন বয়সের ভারে অনেকটা পংগ্যুতের শিকার। তাই তেমন ভাবে চলা ফেরা করতেও পারেন না তিনি। দুবেলা দুমুঠো খেয়ে বেচে থাকার জন্য ব্যাংক ও সরকারের কাছে হাত জোড় করে আবেদন জানিয়েছেন। তাকে তার প্রাপ্য টাকা তুলতে দেওয়া হোক। কিন্তু এই লকডাউনের জেরে শুনশান রাস্তার ধারে অর্ধহারে পড়ে থাকা বৃদ্ধের আবেদনে সাড়া দেবার ব্যাপারে কারো কোন হেল দোল নেই বলে অশতিপর বৃদ্ধের অভিযোগ নয় ঝড়ে পড়লো একরাশ অভিমান।
স্থানিও সুত্রে জানা গেছে দ্বিজেন মন্ডলের আদিবাড়ি ছিল এই লক্ষীপুর থেকে এক কি মি দূরে মনিপুর গ্রামে। কিন্তু পরিবারের কেউ না থাকায় চালক শক্তিহীন এই বৃদ্ধ গত পাচ বছর ধরেই এই জাতীয় সড়কের ধারের এই পরতিক্ত ঘরটিকেই নিজের আস্তানা বানিয়ে নিয়েছেন।স্থানিও মানুষ দয়াপরবেশে কিছু খাবার দিলে তার আহার জোটে না দিলেই অর্ধাহারে থাকতে হয় তাকে।
তিনি এতটাই শক্তিহীন দুর্বল যে কথা বলতেও তার কষ্টের পাশাপাশি তেমন ভাবে কথা গুছিয়ে বলে উঠতে পারেন না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”