কলকাতাঃ সোমবার সকালের আচমকা বৃষ্টিতে নাজেহাল কলকাতা। শহর কলকাতার বেশ কিছু জায়গায়য় জল জমতে শুরু করেছে। তার উপর ‘অশনি’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, শহরে জমা জলের সমস্যা ঠেকাতে মেয়র পারিষদদের দায়িত্ব ভাগ করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। বরোভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে বলেই কলকাতা পুরসভা সূত্রে খবর। পাশাপাশি, কলকাতা শহরের ৭৭টি পাম্পিং স্টেশনকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। কোথাও জল জমলে তা যাতে দ্রুত নামানো যায় সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরো পড়ুন- শ্রীলঙ্কার প্রধানমন্দ্রী পদ থেকে ইস্তফা মহিন্দ্রা রাজাপক্ষের, দাবি স্থানীয় সংবাদমাধ্যমের
সোমবার সকালে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল জমে গিয়েছে কাকুঁড়গাছি আন্ডারপাসে। জল জমেছে পাতিপুকুর, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, মহাত্মা গাঁধী রোডের একাংশে। এ ছাড়াও দক্ষিণ কলকাতার ডায়মন্ড হারবার রোডের একাংশেও জল জমেছে।বাঘাযতীন উড়ালপুলের নীচে জল জমেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে জল জমে রয়েছে। এ ছাড়াও সাউথ সিটির বাউন্ড রোড এলাকা-সহ লেক গার্ডেন্স এলাকাতেও জল জমেছে। জল জমে থাকার কারণে শহরে যান চলাচলের গতি শ্লথ হয়ে গিয়েছে। তাই কলকাতা পুরসভা সোমবার থেকেই সপ্তাহব্যাপী এ বিষয়ে নিজেদের প্রস্তুত রাখতে চায়। যাতে জল জমা থেকে শুরু করে শহরে যান চলাচলের গতি স্বাভাবিক রাখা যায়।
জানা গিয়েছে, বৃষ্টির পূর্বাভাস থাকায় কলকাতার জল যন্ত্রণার বিষয়ে নবান্নের তরফে আগাম সতর্ক করা হয়েছে পুরসভাকে। নবান্নের বার্তা পাওয়ার পরেই আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকেও যে কলকাতা পুরসভাকে বৃষ্টি নিয়ে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে বৃষ্টির পর যাতে কলকাতার রাস্তায় দীর্ঘ সময় জল জমে না থাকে, সে বিষয়ে কলকাতা পুরসভা প্রস্তুতি শুরু করে দিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহের নেতৃত্বে নর্দমা পরিষ্কারের কাজ চলেছে গত সপ্তাহে। এদিকে সারা বছর পুরসভা একটি কন্ট্রোল রুম চালু থাকে। অশনির আগমনের পরিস্থিতিতে সেই কন্ট্রোল রুমকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”