মালদা: একাধিক আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার রাতে মালদার অমৃতি রাজ্য সড়কে গীতা মোড় এলাকায় নাকা পয়েন্ট কর্তব্যরত পুলিশ কর্মীরা একটি মোটর বাইক আটক করে । মোটরবাইকে থাকা দুই যুবককে ধরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আধুনিক মানের আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি দুই ব্যক্তি কে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ধৃতরা হলেন মনিরুল হক ও নিয়ামত আলী। দুজনেই মালদার ভুতনি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল,দুটি পাইপগান ও চার রাউন্ড গুলি ও একটি মোটর বাইক আটক করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসৎ কাজের উদ্দেশ্যে, কিংবা হাতবদলের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র-গুলি কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল ধৃতরা। সোমবার ধৃতদের আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”