করোনা সতর্কতা জেরে আগামীকাল বিকেল ৪টে থেকে লকডাউন হচ্ছে কলকাতাসহ গোটা রাজ্যের সমস্ত পুরো এলাকা। লকডাউন হলে মিলবে শুধুমাত্র জরুরী পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য।
যেমনটা আশঙ্কা ছিল তার থেকেও ভয়ানক রূপ নিচ্ছে করোনা সংক্রমণ। করোনাভাইরাসের দাপটে লকডাউন হতে চলেছে কলকাতাসহ গোটা রাজ্যের পুরো এলাকা গুলি। সোমবার বিকেল থেকে ৩১ মার্চ পর্যন্ত কলকাতা সহ সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র, অবশেষে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় আগামীকাল বিকেল ৪টা থেকে কলকাতা সহ রাজ্যের ৭৫টি পুর এলাকাতে গুলি হবে লকডাউন। শুধু মাত্র পাওয়া যাবে জরুরী পরিষেবা ছড়া অত্যাবশ্যকীয় পণ্য।
জরুরীকালীন পরিষেবা গুলি ছাড়া রাজ্যের সমস্ত জিনিস বন্ধ থাকবে। ইতিমধ্যেই আন্তঃরাজ্য ট্রেন চলাচল বন্ধ করার জন্য কেন্দ্রকে সুপারিশ করে রাজ্য সরকার, সেই মতে আন্তঃরাজ্য ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা।
ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিনশ’রও বেশি, মৃতের সংখ্যা ৪ এবং রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩।
করোনা সংক্রমণ রুখতে আজকের জনতা কার্ফু এখনো পর্যন্ত সফল। কলকাতা সহ রাজ্যের অন্যান্য ছোট শহরগুলিতে যানবাহন চলাচল ও মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে, এই লকডাউন এর ফলে ভারতে করানো সংক্রমণ কমানো যাবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”