শনিবার কলকাতা নাইট রাইডার্সের খেলার দিন আইপিএল বেটিং চক্রে পার্কস্ট্রিট থেকে চার জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। সূত্র মারফৎ খবর পেয়ে শহরে তল্লাশি চালায় পুলিশ। শনিবার পার্কস্ট্রিট থেকে চার জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষাধিক টাকা।
আরো পড়ুন- রক্তশূন্য ব্লাডব্যাঙ্ক! থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিয়ে বাঁচালেন হাসপাতালের সুপার

আইপিএল বা বিশ্বকাপ ক্রিকেট নিয়ে উত্তেজনা থাকেই। সেই সুযোগে সক্রিয় হয়ে ওঠে বেটিং চক্রও। শনিবার পার্কস্ট্রিটের কারনানি ম্যানসনে হানা দিয়ে বিষ্ণু ভুয়ালকা, পঙ্কজ বাগলা, পিয়ূস বাগলা এবং বৈভব বিদ্যাসারিয়া নামে চার জনকে পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দু’লক্ষ সাতাত্তর হাজার টাকা। এছাড়াও মিলেছে আটটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি এবং ৪২০ অর্থাৎ প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও রাজ্য গ্যাম্বলিং আইনের তিন ও চার নম্বর ধারাতেও রুজু করা হয়েছে মামলা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”